ইআরএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Friday, February 24, 2023

ইআরএফের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। সভাপতি নির্বাচিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক রেফায়েত উল্লাহ। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। তাঁরা বিদায়ী সভাপতি শারমিন রিনভী ও এস এম রাশিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শওকত মাহমুদ ফল ঘোষণা করেন।
Top