ডব্লিউসিও সম্মাননা পেলো ইআরএফ
Sunday, February 20, 2022
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পত্র-২০২২ প্রদান করা হয়। টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছন্ন রাখতে ভূমিকার জন্য ইআরএফকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ইআরএফ সদস্যরা এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে রাজস্ব সংক্রান্ত অংশীজনদের সচেতন করায় বিশেষ ভূমিকা রেখেছেন। তারই স্বীকৃতিস্বরুপ এনবিআর ও ডব্লিউসিও এবারের সম্মাননার জন্য আমাদের অতি প্রিয় সংগঠনকে বেছে নেয়। পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার চর্চা এবং সংগঠন হিসেবে পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করার বড় স্বীকৃতি এটি । এই অর্জন একটি সাংবাদিক সংগঠনের জন্য অত্যন্ত গৌরব ও অহংকারের। অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রিয় সহকর্মীদের জন্য।