ইআরএফ ও ইউনিভার্সেল মেডিক্যালের মধ্যে স্বাস্থ্যচুক্তি
Wednesday, December 30, 2020
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) মধ্যে মঙ্গলবার এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে। চুক্তির আওতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমীন রিনভী। দ্বিপাক্ষিক চুক্তিতে আরো স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মো. রেজাউল হক কৌশিক।
আরো উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম, নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান রিপন এবং রহিম শেখ, সদস্য দৌলত আক্তার মালা এবং রিয়াদ হোসেন।
ইআরএফ ও ইউনিভার্সেল মেডিক্যালের মধ্যে স্বাস্থ্যচুক্তি